নতুন সংযোগঃ
১) নতুন সংযোগ গ্রহনের জন্য আমাদের দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন। আপনার বাসা বা অফিস আমাদের নেটওয়ার্কের আওতা ভুক্ত হলে ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আপনার সংযোগ স্থাপন করে দেয়া হবে। নেটওয়ার্কের আওতা ভূক্ত না থাকলে সে ক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে আপনার সংযোগ স্থাপন করে দেয়া হবে। নতুন সংযোগে কত খরচ হবে তা আপনাকে ফোনের মাধ্যমে জানানো হবে।
২) অপটিক্যাল ফাইভার দিয়ে সংযোগ নিলে বিদ্যুৎ চলেগেলেও সংযোগ পাওয়া যাবে। কারন আমরা ইউপিএস ব্যাকআপ ব্যবস্থা রেখেছি।
সমস্যা সংক্রান্ত ঃ
১) যেহেতু ইন্টারনেট সংযোগটি রাস্তার উপর দিয়ে ইলেকট্রিক খাম্বা হয়ে আপনার বাসা বা অফিসে সংযোগ স্থাপন করা হবে সে ক্ষেত্রে কোন কারন বসত সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ না পেলে আমাদের দেয়া মোবাইল নম্বরে ফোন করে জানিয়ে দিবেন। আমরা খুবই দ্রুত সম্ভব আপনার সমস্যাটি সমাধান করে দিবো।
২) ইন্টারনেট সংযোগ পাচ্ছেন কিন্তু কোন ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না অথবা মনে হচ্ছে ধীরগতিতে ইন্টারনেট চলছে তাহলে নিচের দেয়া ফরমটি পুরন করুন আমরা আপনার সাথে যোগাযোগ করে সমাধান দেবো।
বিল সংক্রান্তঃ
১) আপনার ইন্টারনেট সংযোগের মাসিক বিল ৫-১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
২) মাসিক বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই পূর্বের মাসের টাকার রসিদ দেখাতে হবে। দেখাতে না পারলে পূর্বের মাসের বিল সহ চলতি মাসের বিল প্রদান করিতে হবে।
৩) টাকার রসিদ ছাড়া কোন প্রকার লেনদেন করবেন না। যদি করেন তাহলে তা কম্পানি দায়ভার গ্রহন করবে না।
৪) বিকাশ বা নগদে বিল প্রদান করতে পারবেন। সে ক্ষেত্রে টাকার রসিদ এর কপি আপনাকে ই-মেইল করে দেয়া হবে। এবং পরবর্তীতে বিকাশ বা নগদ বিল প্রদানের সাথে সেই টাকার রসিদ এর সিরিয়াল নম্বরটি প্রাদান করতে হবে।
Comments
Post a Comment